বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১:১৪
শিরোনাম :
কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা

বানিয়াচংয়ে দূর্গম হাওরে নতুন বিদ্যুৎ লাইন উদ্বোধন

শাহ সুমন,বানিয়াচং(হবিগঞ্জ)প্রতিনিধি  হবিগঞ্জের বানিয়াচংয়ে নতুন বিদ্যুৎ লাইন উদ্বোধন করা হয়েছে।বানিয়াচং উপজেলার দূর্গম হাওরখ্যাত ১৪নম্বর মুরাদপুর ইউনিয়নের হোসেনপুর হইতে মাটিকাটা গ্রাম সহ মোট ১০টি গ্রামে বিদ্যুৎ সঞ্চালন লাইন চালু করা হয়েছে।দুর্গম হাওরের ভিতরে ১০টি গ্রামকে বিদ্যুৎ সুবিধার আওতায় আনার ফলে মোট ৯৫৩টি পরিবার আবাসিক বিদ্যুৎ সুবিধা ভোগ করবেন।এছাড়া বানিজ্যিকভাবে ২৫টি ও দাতব্য ৫টি এবং শিল্প লাইনে ১টি মিটার ব্যবহৃত হবে।

গতকাল সোমবার বিকাল ৫টায় হোসেনপুর গ্রামে এ উপলক্ষ্যে উদ্বোধনী অনুষ্টান করা হয়েছে। সে অনুষ্টানে একই সাথে ১৫আগস্টের শোকসভাও অনুষ্টিত হয়েছে।

নতুন বিদ্যুৎ সঞ্চালন লাইনের উদ্বোধন করেন হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও (বেসরকারি সদস্যদের বিল ও বেসরকারি সদস্যদের প্রস্তাব সম্পর্কিত) সংসদীয় স্’ায়ী কমিঠির সভাপতি এডঃ আব্দুল মজিদ খান।

গ্রামের মুরুব্বী মোঃ আব্দুর রউফ‘র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী।এ সময় বক্তব্য রাখেন পল্লীবিদ্যুৎয়ের ডেপুটি জেনারেল ম্যানেজার প্রকৌঃ ইসমত কামাল,হবিগঞ্জ জেলা আওয়ামীলীগ নেতা তজম্মুল হক চৌধুরী,ভাইস চেয়ারম্যান ফারুক আমীন,মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার,ইউপি চেয়ারম্যান ফজলুর রহমান খান প্রমূখ।