বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১:১৪
শিরোনাম :
কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা

বরিশালে বেপরোয়া গতির পিকআপভ্যান চাপায় মাছ ব্যবসায়ী নিহত

নিজস্ব প্রতিবেদক  বরিশালের উজিরপুর উপজেলার জয়শ্রী নামক এলাকায় পিকআপভ্যান চাপায় এক ব্যবসায়ী নিহত হয়েছেন। উপজেলার ওই এলাকায় বরিশাল-ঢাকা পারাপারের প্রাক্কালে ফারুক মিস্ত্রি (৬০) নামের ব্যবসায়ীকে পিকআপটি চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।

আজ মঙ্গলবার দুপুরের এই দুর্ঘটনায় ঘাতক পিকআপটিসহ চালক মিন্টু মোল্লাকে আটক করেছে হাইওয়ে থানা পুলিশ

নিহত ফারুক ভোলার দৌলতখান উপজেলার একজন মাছ ব্যবসায়ী।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, মঙ্গলবার সকালে রাজবাড়ি মেয়ের বাড়ি থেকে সপ্তবর্ণা নামের যাত্রীবাহী বাসযোগে স্ত্রীসমেত ব্যবসায়ী ফারুক মিস্ত্রি বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে ফারুকের টয়লেটের বেগ আসলে চালক বাসটি উজিরপুরের জয়শ্রী এলাকায় থামায়। একপর্যায়ে ব্যবসায়ী বাস থেকে নেমে স্থানীয় ‘সাজু পেট্রোল পাম্প’র টয়লেটে যেতে সড়ক পারাপারের প্রাক্কালে এসময় বেপরোয়া গতির একটি পিকআপ তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। নিহত ব্যবসায়ী ফারুক মিস্ত্রি দৌলতখান উপজেলার মৃত লুৎফর রহমানের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে হাইওয়ে গৌরনদী থানার উপ-পরিদর্শক (এসআই) নিত্যরঞ্জন জানান, দুর্ঘটনার পরপরই ঘাতক পিকআপটি চালকসহ আটক করা হয়েছে। এই ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।