বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং, সকাল ১১:১৩
শিরোনাম :
ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন

নবীগঞ্জে প্রতারণাকালে ভুয়া সিআইডি আটক

নাজমুল ইসলাম, নবীগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধি  নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ বাজার থেকে ভুয়া সিআইডি আটক করা হয়েছে। আটককৃত প্রতারক হল রংপুর জেলার কোতয়ালী থানার পশ্চিম বাবুখা গ্রামের মৃত আব্দুল আলীর পুত্র শোভন মাহমুদ(৩০)কে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

পুলিশ সূত্র জানায়,গতকাল মঙ্গলবার দুপুরে শোভন মাহমুদ নামে ওই প্রতারক ইনাতগঞ্জ বাজার মা ফার্মেসীতে এসে ফার্মেসীর মালিক অনিক রায়ের কাছে একপাতা রিভোট্রিল ট্যাবলেট চায়। ফর্মেসীর মালিক প্রেসক্রিপশন চাইলে সে বলে দিতেছি। এ সময় অনিক ট্যাবলেট বের করলে শোভন তার পরিচয় দিয়ে বলে সে সিআইডির লোক, সাব ইন্সপেক্টর। প্রেসক্রিপশন ছাড়া ঔষধ বিক্রির অপরাধে তিনি ফার্মেসীর মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেন।

পরে অনিক দুই হাজার টাকা দেন । টাকা দেবার পর অনিকের সন্দেহ হলে এলাকার লোকজনের সহযোগিতায় তাকে আটক করেন।
এসময় প্রতারক শোভন জানায় সে গত বৃহস্পতিবার হবিগঞ্জ জেলা কারাগার থেকে বের হয়েছে। তার কাছে কোন টাকা না থাকায় ভুয়া সিআইডি সেজে এ কাজ সে করেছে। সে হবিগঞ্জ শহরের একটি হোটেল রুম নিয়ে বসবাস করছে।

খবর পেয়ে ইনাতগঞ্জ ফাঁড়ির এসআই শাহজাহান, এএসআই লোকেস দাশ,এএসআই আব্দুস সামাদ আজাদসহ একদল পুলিশ ঘটনা স্থলে উপস্থিত হয়ে তাকে ফাঁড়িতে নিয়ে যান।

এএসআই আব্দুস সামাদ আজাদ জানান,গত প্রায় এক মাস আগে সে বাহুবল বাজারে সেনাবাহিনীর লোক পরিচয় দিয়ে প্রতারনাকালে স্থানীয় জনসাধারন তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন। জেল থেকে বের হয়ে আবারও সে প্রতারনা চালিয়ে যাচ্ছে।

ফার্মেসীর মালিক অনিক রায় জানান,সে সিআইডি পরিচয় লোক বলে পরিচয় দেয়। প্রথমে আমি বুজতে পারিনি। পরে এলাবাসীর সহযোগিতায় তাকে আটক করি।

পুলিশ পরিদর্শক শামছদ্দিন খাঁন জানান,শোভন মাহমুদ ভুয়া সিআইডি সেজে ইনাতগঞ্জ বাজারের মা ফর্মেসীতে ৫০হাজার টাকা জরিমানা করে। এ সময় এলাকাবাসী তাকে আটক করেন। আসলে সে সিআইডি নয়। বর্তমানে সে পুলিশ হেফাজতে রয়েছে।