সোমবার, ২৩শে আগস্ট, ২০২৬ ইং, রাত ১২:২৮
শিরোনাম :
পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

বরিশালে র‌্যাবের অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেফতার

ডেক্সরিপোর্ট  বরিশাল জেলার মুলাদী উপজেলায় অভিযান চালিয়ে সুমন হাওলাদার (২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

আজ বুধবার দুপুরে বরিশাল র‌্যারের সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

মোঃ সুমন হাওলাদার মুলাদীর পাশ্ববর্তী মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাটের মাধবরায় এলাকার মোঃ হানিফ হাওলাদারের ছেলে।

র‌্যাব জানায়- গোপন সংবাদের ভিত্তিতে জেলার মূলাদী থানাধীন চর বাহাদুরপুর খেয়াঘাটস্থ মোঃ সমীর হাওলাদারের মুদির দোকানের সামনে থেকে সুমন হাওলাদারকে আটক করা হয়। এসময় তল­াশী চালিয়ে সুমনের কাছ থেকে ৯০ পিস ইয়াবা এবং মাদক বিক্রয়ের নগদ ১২ হাজার ১০০ টাকা উদ্ধার করা হয়।

এ ঘটনায় বরিশাল সিপিএসসি’র ডিএডি মোঃ সাবুর আলী বাদী হয়ে মূলাদী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।