বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১:১৪
শিরোনাম :
কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা

বরিশালে স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ভন্ড ফকির গ্রেফতার

শামীম আহমেদ  বিয়ের পরে স্বামীর সংসারে সুখে রাখার তাবিজ দিতে গিয়ে ঝাঁড়-ফুঁকের নামে দশম শ্রেনীর ছাত্রীকে ধর্ষণ করেছেন এক ভন্ড ফকির। এ ঘটনা জানতে পেরে অভিযান চালিয়ে ওই ভন্ড ফকির শঙ্কর দেবনাথকে (৭০) গ্রেফতার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ।

বুধবার (১২ আগস্ট) এ ঘটনায় ভিকটমের মা বাদী হয়ে থানায় একটি মামলা দায়েরও করেছেন।ভিকটিমের মা জানান, বরিশাল নগরের বাজার রোড সাগর গলি এলাকার বাসিন্দা ও ভন্ড ফকির শঙ্কর দেবনাথ দীর্ঘদিন ধরে শিশু-কিশোর-কিশোরীদের বিভিন্ন রোগের ‘ফিকির’ (ঝাঁড়-ফুঁক) দিয়ে আসছিলেন। যিনি সম্পর্কে তার মামা শ্বশুরও হন।তিনি জানান, তার মেয়ের জন্ডিসে আক্রান্ত। তাই তিনি শঙ্কর দেবনাথের সাথে মুঠোফোনে যোগাযোগ করেন।

শঙ্কর দেবনাথ তাদের বরিশালে আসতে বললে গত বৃহস্পতিবার অসুস্থ মেয়েকে নিয়ে বরিশালে এসে তার বাসাতেই ওঠেন।ভিকটিমের মা বলেন, শনিবার রাত ১০ টার পরে শঙ্কর দেবনাথ জানান মেয়ের শরীরে জটিল রোগ বাসা বেধেছে, স্বামী সংসারে সুখে থাকবে না। শরীরের রোগ এবং বিয়ের পরে সংসারে সুখি হতে হলে তাকে নাওন (গোসল) দিতে হবে এই মর্মে ফকিরের ফিকির দেওয়ার কক্ষে রাখেন।

তিনি আরো বলেন, ঘটনার সময় আমি পাশের কক্ষেই ছিলাম। যেহেতু তিনি আমার মামা শ্বশুর, আর আগেও তার বাসায় আমরা আসা-যাওয়া করতাম। তাই সন্দেহের কিছু করিনি। কিন্তু আমার মেয়ে নাওন শেষে বের হয়ে জানায় তাকে কক্ষে আটকে ঝাঁড়-ফুকের নামে ধর্ষণ করা হয়েছে।

কোতয়ালি মডেল থানার ওসি নুরুল ইসলাম জানান, ভয় দেখিয়ে ফিকির ঘরে আটকে জোরপূর্বক ধর্ষণ করা হয়েছে ভিকটিমের এমন অভিযোগের ভিত্তিতে বুধবার দিবাগত রাত ১ টার দিকে অভিযানে নামে পুলিশ সদস্যরা। পরে নগরের বাজার রোড সাগর গলির ভাড়া বাসায় অভিযান চালিয়ে ফকির শঙ্কর দেবনাথকে (৭০) আটক করা হয়। আর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের কথা স্বীকার করেছেন অভিযুক্ত ধর্ষক।