রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৯:০৮
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

বরিশালে জমি ক্রয়-বিক্রয়ে জাল-জালিয়াতি, গ্রেপ্তার ৩

ডেক্সরিপোর্ট  বরিশালে জমি ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে জাল-জালিয়াতির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দুপুরে সদর সাব রেজিস্ট্রার অফিস কর্তৃপক্ষ তাদের হাতেনাতে আটক করে পুলিশের দেয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- জমি গ্রহীতা কাশিপুর বিল্লাবাড়ি গ্রামের নুর মো. মোল্লার ছেলে রসিদ মোল্লা, দাতা বরিশাল শহরের ১৯ নম্বর ওয়ার্ড নতুন বাজার এলাকার আব্দুল আউয়াল মিয়ার ছেলে তৌহিদুল ইসলাম এবং কাউনিয়া ময়লাখোলা এলাকার মতিউর রহমানের ছেলে শহীদুর রহমান।

সাব রেজিস্ট্রার অফিস সূত্রে জানা গেছে, এই তিন ব্যক্তি বুধবার দুপুরে একটি সম্পত্তি ক্রয়-বিক্রয় ক্রয়-বিক্রয়ের উদ্দেশে অফিসে আছেন এবং সকল দলিলসহ সকল কাপজপত্র প্রদর্শন করেন।

এসময় খাজনার দাখিলাটি দেখে সন্দেহ হলে তাদের ডেকে জিজ্ঞাসাবাদ করলে স্বীকার করে সেটি নকল করেছে। পরে কোতয়ালি মডেল থানা পুলিশ ডেকে তাদের তিনজনকে হাতে তুলে দেওয়া হয়।

থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নুরুল ইসলাম জানান, জাল-জালিয়াতি করার অভিযোগে তাদের বিরুদ্ধে একটি মামলার প্রস্তুতি চলছে।’