রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৯:৩০
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

তাহিরপুরে নদী কেটে খনিজ বালু উত্তোলন করে বিক্রির ঘটনায় আটক ১

সুনামগঞ্জ প্রতিনিধি  বালু বোঝাই তিনটি ট্রলার সহ সুনামগঞ্জের তাহিরপুরে লাল মিয়া নামে এক বালু লুটেরা চক্রের হোতাকে উপজেলা প্রশাসন ও থানা পুলিশ অভিযান চালিয়ে বালু বোঝাই তিনটি ট্রলার সহ আটক করেছেন।মঙ্গলবার বালু বোঝাই একটি ট্রলার জব্দ দেখিয়ে মামলা দায়ের পুর্বক তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।

আটককৃত লাল মিয়া উপজেলার উওর বড়দল ইউনিয়নের শান্তিপুর গ্রামের মৃত তারা মিয়ার ছেলে।

মঙ্গলবার দুপুরে উপজেলার ইউনিয়ন ভুমি উপ সহকারি কর্মকর্তা বাদী হয়ে লাল মিয়াকে আটক দেখিয়ে ৬ জনের নামোল্লেখ সহ আরো ৫ হতে ৬ জনকে অজ্ঞাতনামা আসামী করে থানায় একটি মামলা দায়ের করেন।মামলা ও স্থানীয় সুত্রে জানা গেছে, উপজেলার শান্তিপুর গ্রামের লাঠিয়াল বাহিনীর প্রধান লাল মিয়ার নেতৃত্বে ছোট ছোট বেশ কয়েকটি ট্রলারে (নৌকা) সোমবার রাতে মাহরাম নদী তীরের শান্তিপুর হতে বালু লুটে শতাধিক শ্রমিক নামানো হয়।

গোপন সংবাদের ভিক্তিত্বে খবর পেয়ে উপজেলা প্রশাসন ও থানা পুলিশ ওই রাত সাড়ে দশটায় অভিযানে নেমে বালু বোঝাই তিনটি ট্রলার সহ লাল মিয়াকে আটক করেন।

এ সময় কৌশলে লাল মিয়ার অন্যান্য সহযোগীরা পালিয়ে যায়।পরবর্তীতে প্রশাসন বালু বোঝাই তিনটি ট্রলার স্থানীয়ভাবে জিম্মায় দিয়ে লাল মিয়াকে নিয়ে রাতেই থানায় ফিরেন।পরবর্তীতে প্রভাবশালী বালু খেকো চক্র সরকারিকাজে বাঁধা দান করে জিম্মাদারের নিকট হতে জোরপুর্বক বালু বোঝাই দুটি ট্রলার ছিনিয়ে নিয়ে যায়।

তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পদ্মাসন সিংহ বালু বোঝাই তিনটি ট্রলার সহ লাল মিয়াকে আটকের তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করে বলেন, নৌকাগুলো থানায় নিয়ে আসার পর মঙ্গলবার সকালেই আইনগত ব্যবস্থা নেয়া হবে। ওই রাতে অভিযানে থাকা তাহিরপুর থানার এসআই জহুর লাল দও’র নিকট মঙ্গলবার এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, শুনেছি জিম্মাদারের নিকট হতে বালু বোঝাই দুটি ট্রলার কে বা কারা জোর পূর্বক ছিনিয়ে নিয়ে গেছে।