বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১:২৭
শিরোনাম :
কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা

ভোলায় ৪০ পিচ ইয়াবাসহ গ্রেফতার ১

কামরুজ্জামান শাহীন,ভোলা  ভোলা সদর উপজেলায় ৪০ পিচ ইয়াবাসহ মো. ফরহাদ হোসেন ওরফে টিটপ মুন্সি(৪৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ(ডিবি)।

বুধবার(১২আগস্ট) বিকাল ৫ টার দিকে ভোলা সদর থানাধীন আলিনগর ইউনিয়নের ৮নং ওয়ার্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মো.ফরহাদ হোসেন ওরফে টিটপ মুন্সি ভোলা সদর থানার উত্তরজয়নগর দিঘলদি ৭নং ওয়ার্ড এলাকার মৃত বেলায়েত হোসেনের ছেলে।

ভোলা জেলা গোয়েন্দা পুলিলের ওসি মো. শহীদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, বুধবার বিকাল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) (নিঃ) মিলন হালদার ও সংগীয় ফোর্স নিয়ে ভোলা সদর থানাধীন আলিনগর ইউনিয়নের ৮নং ওয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে মো. ফরহাদ হোসেন ওরফে টিটপ মুন্সি নামের এক যুবককে ৪০ পিচ ইয়াবাসহ আটক করা হয়েছে। ভোলা সদর মডেল থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।