বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১:২৭
শিরোনাম :
কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা

নলছিটিতে অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে ড্রেজার আটক,১০ জনকে কারাদন্ড

ইমাম বিমান,ঝালকাঠি  ঝালকাঠির নলছিটিতে অবৈধভাবে ড্রেজার দিয়ে নদী থেকে বালু উত্তোলনের দায়ে দুটি ড্রেজার সহ দশজনকে আটক কেরে একমাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদলত।

বৃধবার (১২ আগষ্ট) বিকালে সুগন্ধা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সংবাদে নলছিটি উপজেলা সহকারী কমিশনার(ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাখাওয়াত হোসেন নদীতে অভিযান পরিচালনা করেন ।

অভিযান সূত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে সুগন্ধা নদীতে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের সংবাদে উপজেলা সহকারী কমিশনার(ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাখাওয়াত হোসেনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় দুজন ড্রেজার মালিকের মধ্যে একজনকে মালিক পালিয়ে গেলেও অপর ড্রেজারের মালিক ইমনকে ধরতে সক্ষম হয়েছে ভ্রাম্যমান আদালত।

এসময় ড্রেজার দিয়ে বালু উত্তলনে সম্পৃক্ত একজন ড্রেজার মালিক সহ ১০জনকে আটক করে। আটককৃতদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন, ড্রেজার মালিক মোঃ ইমন ইসলাম(বরিশাল) , নাসির হাওলাদার (পটুয়াখালি), মোঃ শামিম হাওলাদার (পটুয়াখালী) ও জহিরুল ইসলাম(বরিশাল) ।

এ বিষয় নলছিটি উপজেলা সহকারী কমিশনার(ভুমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট সাখাওয়াত হোসেন জানান, এমনিতেই দপদপিয়া নলছিটি সড়ক বিভিন্ন পয়েন্টে ভাঙনের ঝুকিতে রয়েছে তারপর আবার যদি তারা এভাবে বালু উত্তোলন করে তাহলে এই মূল সড়কটি আরও ঝুকির মধ্যে পরে যাবে তাই কোনভাবেই কাউকে এই অবৈধ ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন করতে দেওয়া যাবে না। এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।