রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১০:৪১
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

ছাগলে ঘাস খাওয়াকে কেন্দ্র করে কলেজছাত্রকে ছুরিকাঘাত

গৌরনদী প্রতিনিধি  বরিশাল জেলার গৌরনদী উপজেলার হাপানিয়া গ্রামে ছাগলে ঘাস খাওয়াকে কেন্দ্র করে বুধবার রাতে প্রতিপক্ষরা ছুরিকাঘাত করে জখম করেছে মাহিলাড়া ডিগ্রী কলেজের অর্নাস তৃতীয় বর্ষের ছাত্র তরিকুল ইসলাম তালুকদারকে (২৪)। গুরুতর অবস্থায় তরিকুলকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

হাপানিয়া গ্রামে মোঃ ফারুক তালুকদারের কলেজ পড়ুয়া পুত্র ও স্বাস্থ্য কমপ্লেক্সে শষ্যাশায়ী তরিকুল ইসলাম তালুকদার অভিযোগ করেন, তাদের বাড়ির সম্মখে রাস্তায় দু’পাশে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপন করেন। এ সব গাছের চারা প্রতিবেশী নেছার উদ্দিন তালুকদারের ছাগলে প্রায়ই খেয়ে ফেলে। সর্বশেষ বুধবার বিকেলে নেছার উদ্দিন তালুকদারের ছাগলে একাধিক কাঁঠাল গাছের চারা খেয়ে ফেলে। ওই দির রাত সাড়ে ৮টার দিকে স্থানীয় আল-আমীনের চায়ের দোকানে বসে নেছার উদ্দিন তালুকদারের পুত্র একই কলেজের এইচএসসি পরীক্ষার্থী সাগর তালুকদারের কাছে তরিকুল তার গাছের চারা ছাগলে খাওয়ার বিষয়ে নালিশ দেয়। এ নিয়ে ঊভয়ের মধ্যে বাকবিতান্ডা হয়। বাকবিতান্ডার এক পর্যায়ে সাগর ছুরি দিয়ে আঘাত করে। স্থানীয়রা তরিকুলকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ ঘটনায় গৌরনদী মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। থানার এসআই বাবুল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।