বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১:২৬
শিরোনাম :
কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা

আশামনির আশাকে বাঁচিয়ে রাখতে নগদ অর্থ সহায়তা দিলেন আতাউর রহমান বিপ্লব

মোস্তাফিজার রহমান(জাহাঙ্গীর)ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি  প্রিন্ট মিডিয়ায় গত ২৭ জুলাই “অর্থাভাবে মেধাবী আশামনির আশা ভঙ্গের উপক্রম” এ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হলে তা কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আতাউর রহমান বিপ্লবের নজরে আসে। তিনি তখনই ঘোষণা দেন আশামনির আশা পুরণে তার লেখা পড়ার যাবতীয় ব্যয় বহন করবেন।

তারই প্রেক্ষিতে বুধবার (১২ আগস্ট) বিকেলে কুড়িগ্রাম প্রেসক্লাবের সৈয়দ শামসুল হক মিলনায়তনে আশামনির কলেজে ভর্তি ও বই কেনার খরচ বাবদ নগদ পাঁচ হাজার টাকা তার হাতে তুলে দিয়ে তার উজ্জ্বল ভবিষ্যৎ ও ডাক্তার হওয়ার স্বপ্ন বাস্তবায়নের পথ চলার শুভসূচনা করেন।এসময় তিনি আশামনিকে লেখা পড়ায় মনযোগী হতে বলেন এবং উচ্চমাধ্যমিকে তার পড়ালেখার যাবতীয় ব্যয়ভার বহনের নিশ্চয়তাও প্রদান করেন।

উল্লেখ্য আশামনির পিতা দিনমজুর,মা অন্যের বাড়িতে কাজ করে এবং উচ্চমাধ্যমিক পাশ একমাত্র ভাই করোনাকালে সদ্য চাকুরীচ্যুত গার্মেন্টস কর্মী। অর্থাভাবে তার লেখাপড়া বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল।

আশা মনির এমন পরিস্থিতিতে আতাউর রহমান বিপ্লব সহায়তার হাত বাড়িয়ে দেয়ার ফলেই সে অনলাইনে উচ্চমাধ্যমিকে ভর্তির আবেদন করেছে বলে জানা গেছে।

আশামনি ফুলবাড়ী জছিমিঞা সরকারী মডেল উচ্চ বিদ্যালয় হতে এবারের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ৫ পাওয়ার কৃতিত্ব অর্জন করে।

আতাউর রহমানের সহযোগীতা পেয়ে উৎফুল্ল আশামনি।তার স্বপ্ন সে লেখাপড়া শেষ করে একদিন ডাক্তার হয়ে দেশের মানুষের সেবা করবে।