বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১:২৬
শিরোনাম :
কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা

পরিবেশ রক্ষায় গাছ লাগানোর বিকল্প নেই: ডিসি মোকতার হোসেন

ডেক্সরিপোর্ট  সর্বকালের সর্বশ্রষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিএমপি’র কোতয়ালি মডেল থানা প্রাঙ্গনে বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়। উক্ত কর্মসূচির অংশ হিসেবে থানা প্রাঙ্গনে বিভিন্ন ফলের চারা রোপন করা হয়।

উক্ত কর্মসূচীতে উপ-পুলিশ কমিশনার (দক্ষিন) মোঃ মোকতার হোসেন (পিপিএম-সেবা) লিচু, আম্রপলি জাতের আম গাছ সহ বিভিন্ন ফলের গাছ রোপন করেন।

এসময় তিনি বলেন, পরিবেশ রক্ষায় গাছ লাগানোর কোনো বিকল্প নেই। বর্তমান বৈশ্বিক মহামারী করোনা পরিস্থিতিতে পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ লাগানোর জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।

উক্ত কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (কোতয়ালী) মোঃ রাসেল, কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ নূরুল ইসলাম,পিপিএম,পুলিশ পরিদর্শক (তদন্ত), এ. আর. মুকুল,পিপিএম -সেবা সহ থানার সকল অফিসার এবং ফোর্স।

এছাড়াও কোতয়ালী থানাধীন আমানতগঞ্জ, বগুড়া পুলিশ ফাড়ী, আলেকান্দা ফাড়ী সহ স্টীমারঘাট পুলিশ ফাঁড়ি প্রাঙ্গনেও বৃক্ষরোপন করা হয়।