বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১:৩৬
শিরোনাম :
কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা

তাহিরপুরে ঢলের পানিতে ভেসে লোকালয়ে এসে ধরা পড়ল অজগর ছানা!

তাহিরপুর(সুনামগঞ্জ)প্রতিনিধিতাহিরপুর মেঘালয়ের  পাহাড়ি ঢলের পানিতে ভেসে আসা অজগর সাপের বাচ্চা ধরা পড়ল সুনামগঞ্জের তাহিরপুরের লোকালয়ের হাটে (বাজারে)!

বৃহস্পতিবার রাতে জেলার শিল্পনগরী ছাতকের হাদাটিলায় সাপের বাচ্চাটি অবমুক্ত করা হয়েছে বলে বনবিভাগের রেঞ্জ অফিস সুনামগঞ্জের দায়িত্বশীল সুত্র এ তথ্য নিশ্চিত করেন।

উপজেলার মোদেরগাঁও গ্রামের বালু পাথর ব্যবসায়ী তোফায়েল আহমদ রয়েল জানান,উপজেলার জাদুকাটা নদীর পূর্ব তীরঘেষা বিন্নাকুলি বাজারে থাকা নিজ চা ষ্টলের মঝেতে পার্শ্ববর্তী রাজারগাঁও গ্রামের বাসিন্দা সুজন রায় বৃহস্পতিবার রাতে শয়নরত ছিলেন।

ভোররাতে নিজ হাতের স্পর্শে বেশ শীতল বাতাস অনুভব করলে তিনি গ্যাস লাইটারের আলোতে দেখেন অজগর সাপ হাতের পার্শ্বেই বসা। এরপর প্রাণ বাঁচাতে চিৎকার দিয়ে দোকানের দরজা ভেঙ্গে দ্রুত  তিনি বাহিরে বেড়িয়ে যান।

চিৎকার শুনে বাজার পার্শ্ববর্তী লামাশ্রম গ্রামের যুবক খাইরুল দ্রুত ছুঁটে এসে অজগর সাপের বাচ্চাটি চা ষ্টলের টিনের চালা বেয়ে সটকে পড়ছে দেখে সাহসিকতার সাথে তিনি নিজ হাতেই সাপের বাচ্চাটি ধরে বস্তাবন্দি করেন।

এ খবর চাইর হলে খবর দুপুর অবধি বাজারের আশেপাশে থাকা গ্রামের লোকজন অজগর সাপের বাচ্চা দেখতে বাজার মাঠে জড়ো হন।,অজগরের বাচ্চাটি প্রায় আড়াই ফুট লম্বা ও মাস চারেক বয়সী হবে বলে বনবিভাগ নিশ্চিত করেন।ধারণা করা হচ্ছে গত দু’দিনের টানা