ডেক্সরিপোর্ট সর্বকালের সর্বশ্রষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বরিশালে মৌন শোক অবস্থান করা হয়েছে।
শুক্রবার দুপুরে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদ এই কর্মসূচীর আয়োজন করে।
এতে উপস্থিত ছিলেন মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুরঞ্জিৎ দত্ত লিটু, স্বপন কর, রনজিৎ সেন, সঞ্জীব সিংহ, গোবিন্দ সাহা প্রমূখ।