বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১:৩৬
শিরোনাম :
কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা

পিরোজপুরে জমি নিয়ে বিরোধে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, ইউপি সদস্য গ্রেপ্তার

পিরোজপুর প্রতিনিধি  পিরোজপুরে জমি নিয়ে বিরোধে ব্যবসায়ী মিজানুর রহমানকে (৪৮) হত্যায় জড়িত থাকার অভিযোগে এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি পিরোজপুর সদর উপজেলার কলাখালী ইউনিয়নের চরপুখুরিয়া গ্রামের আব্দুল জলিল শেখের ছেলে। তিনি ঢাকায় ব্যবসা করতেন।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত ৮টার দিকে খুলনায় চিকিৎসাধীন অবস্থায় ওই ব্যবসায়ী মারা যান বলে জানান পিরোজপুর সদর থানার ওসি নুরুল ইসলাম বাদল।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে কলাখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য রাজ্জাক বেপারীকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি পিরোজপুর সদর উপজেলার কলাখালী ইউনিয়নের চরপুখুরিয়া গ্রামের হোসেন আলী বেপারীর ছেলে।

নিহত মিজানুরের মামা কাজী শাহাদাত হোসেন জানান, পিরোজপুর সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের বাজুকাঠী গ্রামের এক জমি নিয়ে চরপুখুরিয়া গ্রামের ওই ইউপি সদস্যর সাথে বিরোধ চলছিল। বৃহস্পতিবার বিকালে সেই জমিতে মিজানুর চাষ করতে গেলে রাজ্জাক ও তার লোকজন হামলা চালিয়ে তাকে কুপিয়ে জখম করে। গুরুতর অবস্থায় পিরোজপুর জেলা হাসপাতালে তাকে নিয়ে যায় স্থানীয়রা। মিজানুরের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে মিজানুর মারা যান বলে জানান তিনি।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম বাদল জানান, ব্যবসায়ী মিজানকে হত্যার ঘটনায় মামলা প্রক্রিয়াধীন এবং ঘটনার সাথে জড়িত ইউপি সদস্য রাজ্জাককে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।