রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১:৩৭
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

বরিশালে ট্রাকের ধাক্কায় যাত্রীবাহী বাস উল্টে আহত ৮

ডেক্সরিপোর্ট   বরিশালের বাবুগঞ্জ উপজেলায় গ্যাস সিলিন্ডার বাহী ট্রাকের সাথে ধাক্কা লেগে যাত্রীবাহী বাস উল্টে কমপক্ষে ৮ জন যাত্রী আহত হয়েছে। গুরুতর আহত ৫ জনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে স্থানীয়রা।

শুক্রবার (১৪ আগস্ট) বেলা ১১টার দিকে বরিশাল–ঢাকা মহাসড়কের রহমতপুর এলাকায় সড়কের পাশে যাত্রীবাহী বাসটি উল্টে এ দুঘর্টনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বেলা ১১টার দিকে বরিশাল থেকে ছেড়ে আশা উজিরপুরের শাতলার উদ্দেশ্য ছেড়ে আশা (নং বরিশাল-জ ১১-০১২৪) শামিম-নোমান নামের একটি যাত্রীবাহী বাস। ঢাকা-বরিশাল মহাসড়কের রহমতপুর স্টেশনে যাত্রীর জন্য অপেক্ষামাণ থাকা অবস্থায় যাত্রীবাহী বাসটিকে পিছন দিক থেকে ঢাকার উদ্দেশ্য ছেড়ে আসা অন্য একটি গ্যাস সিলিন্ডার ভর্তি ট্রাক পিছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে উল্টে খাদে পড়ে যায়।

খবর পেয়ে বরিশাল ও বাবুগঞ্জ ফায়ার সার্ভিস ও স্থানীয়রা দ্রুত যাত্রীদের উদ্ধার করে। আহতদের উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন। দুর্ঘটনাকবলিত বাসটিতে এ সময় অন্তত অর্ধশতাধিক যাত্রী ছিলেন।

দুর্ঘটনা ও আহতদের বিষয়টি নিশ্চিত করেছেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আমীনুল ইসলাম ও এয়ারপোর্ট থানার ওসি জাহিদ বিন আলম।