রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১:৪৯
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

কোটালীপাড়ায় ভাতিজির বিয়েতে গুলিবর্ষণ করে উৎসব

ডেক্সরিপোর্ট  গোপালগঞ্জে ভাতিজির বিয়েতে শটগানের ফাঁকা গুলিবর্ষণ করে উল্লাস করলেন চাচা মো. কাবুল।

কোটালীপাড়া উপজেলার টুপুরিয়া গ্রামে কাবুলের ভাই নান্নু শেখের মেয়ে শিলা খানমের বিয়েতে এ অভিনব ঘটনাটি ঘটেছে।

মো. কাবুল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার আইডিতে শটগানের ফাঁকা গুলি নিক্ষেপের ভিডিওটি শুক্রবার আপলোড করেন। সেখানে তিনি লিখেছেন- ভাতিজির বিয়েতে বন্দুক ফুটিয়ে আনন্দ উৎসব।

৬ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যাচ্ছে- মো. কাবুল শটগান দিয়ে এক রাউন্ড গুলিবর্ষণ করে আনন্দ-উল্লাস করছেন। এ নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড় উঠেছে।

গত ৩ আগস্ট কাবুলের ভাই নান্নু শেখের মেয়ে শিলা খানমের সঙ্গে পার্শবর্তী চৌরখুলী গ্রামের এস্কেন্দর ভূঁইয়ার ছেলে সবুজ ভূঁইয়ার বিয়ে হয়। বিয়ের দিন বর আসার পর কাবুল শটগান দিয়ে এক রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে আনন্দ-উল্লাস প্রকাশ করেন।

এ ব্যাপারে জানতে চাওয়া হলে মো. কাবুল বলেন, বন্দুকটি বীরবিক্রম হেমায়েত উদ্দিনের। হেমায়েত উদ্দিনের মৃত্যুর পর তার ছেলে নান্নু তার নামে লাইসেন্স করে বন্দুকটি রেখেছেন। এটি একটি বৈধ বন্দুক। নান্নুর মেয়ের বিয়েতে আনন্দ-উৎসব করার জন্য আমরা এক রাউন্ড গুলি ফুটিয়েছি মাত্র।

এ ব্যাপারে কোটালীপাড়া থানার ওসি শেখ লুৎফর রহমান বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।