বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১:৩৬
শিরোনাম :
কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা

নবীগঞ্জে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নাজমুল ইসলাম, নবীগঞ্জ  প্রতিনিধি  নবীগঞ্জে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আজিজুর রহমানের নির্দেশনায় সেকেন্ড অফিসার সমিরন দাসের নেতৃত্বে নবীগঞ্জ থানার একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
শুক্রবার(১৪ আগস্ট)  বিকেলে অভিযান পরিচালনা করা হয়।গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলো কুর্শি ইউনিয়নের এনাতাবাদ গ্রামের মৃত আলীম উল্লার পুত্র আবু তাহিদ মিয়া(৫০)।পুলিশ সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে এনাতাবাদের বাঙ্গারপুল ব্রিজ থেকে আবু তাহিদ মিয়া কে ৪৪ পুটলা গাজাসহ গ্রেফতার করা হয়।
তাৎক্ষণিক গ্রেফতারের খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন মোবাইল কোর্ট পরিচালনা করে ৪ মাসের কারাদন্ড এবং ৫ শত টাকা অর্থদন্ড করেন।
এ ব্যাপারে নবীগঞ্জ থানার সেকেন্ড অফিসার সমিরন দাস বলেন,এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।এবং মাদক কারবারীদের সাথে কোন আপোষ নেই।
এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন বলেন,গ্রেফতারকৃত আবু তাহিদ মিয়াকে ৪ মাসের জেল এবং ৫ শত টাকা অর্থদন্ড দেওয়া হয়।আবু তাহিদের কাছ থেকে উদ্ধারকৃত গাজা আগুনে পুড়িয়ে দেয়া হয়।