রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৩:৩১
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

মেঘনায় কলাগাছের ভেলা থেকে অর্ধগলিত এক নারীর মৃতদেহ উদ্ধার

কামরুজ্জামান শাহীন,ভোলা  ভোলার মেঘনা নদীর থেকে অর্ধগলিত অজ্ঞাত ২৫ বছরের এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার(১৪আগষ্ট) বিকেল ৫টার দিকে মেঘনা নদীর সোনাডগী এলাকা থেকে এ লাশ উদ্ধার করা হয়।

ভোলার ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক রতন কুমার শীল জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ মেঘনা নদীর সোনাডগী এলাকা থেকে কলাগাছের ভেলায় ভাসানো অর্ধগলিত অজ্ঞাত ২৫বছরের এক নারীর মৃতদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশটি ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ বিষয়ে ভোলা থানায় একটি অপমৃত্যু মামলা বরা হয়েছে বলেও নিশ্চিত করেন তিনি।