বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১:৩৬
শিরোনাম :
কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা

বরিশালে ডিবি পুলিশের ব্লক রেইড

শামীম আহমেদ   বরিশাল মেট্রোপলিন এলাকায় ব্লক রেইডের মাধ্যমে মাদক বিরোধী অভিযান শুরু করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার (১২ আগস্ট) দুপুরে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা ১২ মাদক কারবারির তালিকা নিয়ে একযোগে অভিযান পরিচালনা করেন বরিশাল নগরের রসুলপুর কলোনীতে। ওই অভিযানে যদিও কাউকে আটক কিংবা কোন ধরণের মাদকদ্রব্য উদ্ধার করা সম্ভব হয়নি। তবে অভিযান শেষে কলোনীবাসির সাথে খোলামেলা কথা বলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার (ডিবি) মোঃ মঞ্জুর রহমানসহ উর্ধতন কর্মকর্তারা।

এসময় পুলিশের ওপর জনগনকে আস্তা রাখার পাশাপাশি মাদক নির্মূলে জনগণের সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে কলোনীবাসীর সাথে আলোচনা করেন তারা।

এসময় বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার (ডিবি) মোঃ মঞ্জুর রহমান কলোনীকে মাদকমুক্ত রাখার জন্য বাসিন্দাদের প্রতি আহবান জানান। কলোনীবাসীও পুলিশকে সহায়তা করার বিষয়ে আশ্বস্ত করেন। অভিযান শেষে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার (ডিবি) মোঃ মঞ্জুর রহমান সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, আজ আমরা মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে যারা তালিকাভূক্ত মাদক ব্যবসায়ী রয়েছে তাদের বাসায় ব্লক রেইডের মাধ্যমে অভিযান পরিচালনা করেছি। রসুলপুরের এই বস্তি থেকে মাদক নির্মূল করতে চাই, এ কাজের জন্য বস্তিবাসীর সহযোগীতাও চেয়েছি। আজ তাদের সাথে কথা বলেছি, তারা যেন আমাদের সহযোগীতা করেন। তারাও বলেছেন যে আমাদের সহযোগীতা করবেন।

তিনি বলেন, বরিশাল নগরের সকল স্পটসহ বিভিন্ন বস্তিতেই এই মাদক বিরোধী কার্যক্রম পরিচালনা করবো। প্রত্যেক স্পটের মাদক ব্যবসায়ীদের তালিকা করছি। এই স্পটে ১২ জনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। বাকী স্পটগুলোতেও তালিকা অনুযায়ী একযোগে ব্লক রেইডের মাধ্যমে মাদক বিরোধী অভিযান চালানো হবে।

তিনি বলেন, ইনফর্মারের বিরুদ্ধেও অভিযোগ আসে। সে ক্ষেত্রে জনগণ যদি সহযোগীতা করে ইনফর্মারদের বিরুদ্ধে থাকা সেই অভিযোগগুলো থেকে আমরা বের হয়ে আসতে পারবো। কারণ জনগণ সহযোগীতা করলে সমাজ থেকে মাদক নির্মূল সম্ভব। তিনি বলেন, কেউ যদি চায় স্ব-ইচ্ছায় আত্মসমর্পন করতে তাহলে সে সুযোগ রয়েছে। পেশা পরিবর্তন করতে চাইলে ভালো পেশায় পুনর্বাসিত করার ব্যবস্থাও প্রয়োজনে করা হবে।”