বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১:৪৮
শিরোনাম :
কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা

আগস্ট এলেই খুনিরা হত্যার ষড়যন্ত্রে মেতে উঠে : এমপি শাওন

আরিফ হোসেন, তজুমদ্দিন প্রতিনিধি  ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন,
জাতীর পিতাই আমাদের শিখিয়েছেন কিভাবে অন্যায়ের প্রতিবাদ করতে হয়। বঙ্গবন্ধু মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য জেলখানায় যৌবন কাটিয়েছেন। যুদ্ধ পরবর্তী সাড়ে তিন বছরে বাংলাদেশ কে বিশ্ব দরবারে পরিচিত করেছেন। আগস্ট এলেই বাংলাদেশে হত্যাকারীরা ষড়যন্ত্রে লিপ্ত হয়। ১৫ ও ২১ আগষ্ট তারই প্রমান।

জাতীয় শোক দিবস মহান স্বাধীনতার স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগের আয়োজনে পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতে শ্রদ্ধা নিবেদন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন নিয়ে সংক্ষিপ্ত আলোচনা ও তাঁর পরিবারের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা ও বিশেষ দোয়া ও মোনাজাত এ অংশগ্রহণ শেষে এসব কথা বলেন এমপি শাওন।

এসময় উপস্থিত ছিলেন তজুমদ্দিন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোশারফ হোসেন দুলাল, নির্বাহী অফিসার আল-নোমান, থানা অফিসার ইনচার্জ এসএম জিয়াউল হক, উপজেলা প্রকৌশলী সাদ জগলুল ফারুক, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, সাংগঠিক সম্পাদক অধ্যক্ষ হেলালউদ্দিন সুমন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রাসেদ খান, ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, জেলা পরিষদ সদস্য মিশু হাওলাদার,উপজেলা যুবলীগের সভাপতি শহীদুল্লাহ কিরণ, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, ছাত্রলীগ সভাপতি আমিন মহাজন,’ সাধারণ সম্পাদক মোঃ রাসেল প্রমুখ।