মোস্তাফিজার রহমান(জাহাঙ্গীর)ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি “বাল্য বিবাহ রুখতে হলে আওয়াজ তোল তালে তালে ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাল্য বিবাহ প্রতিরোধে কুড়িগ্রামের ফুলবাড়ীতে মতবিনিময় সভা অনু্ষ্ঠিত হয়েছে।
বরিবার (১৬ আগস্ট) উপজেলা পরিষদ সভা কক্ষে সকাল ১১ টায় বিল্ডিং বেটার ফিউচার ফর গালর্স প্রজেক্ট আর ডি আর এস বাংলাদেশ ফুলবাড়ী শাখার আয়োজনে এবং সিডা ও প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর আর্থিক ও কারিগরি সহযোগীতায় বাংলাদেশ পুলিশ সদস্যদের সাথে বাল্য বিবাহ প্রতিরোধ সম্পর্কে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুর রহমানের সভাপতিত্বে উক্ত মত বিনিময় সভায় উপস্থিত থেকে মত বিনিময় করেন, ফুলবাড়ী – নাগেশ্বরী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার লুৎফর রহমান, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজিব কুমার রায়, আর ডি আর এস বাংলাদেশ এর সমন্বয়ক ঝর্না বেগম, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মাহবুব হোসেন লিটু ও উপজেলার তিন ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্য সহ আরো অনেকে।