ডেক্সরিপোর্ট বরিশালে সনাতন ধর্মাবলম্বীদের দেবী শ্রীশ্রী মনসার পূজা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টা থেকে বরিশালের মন্দিরে মন্দিরে এ পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়।
নগরীর মন্দিরগুলোতে সামাজিক দূরত্ব নিশ্চিত করে আগমন করেন ভক্তরা। এ সময় অনেক মন্দিরেই ছাগ বলি দেন সনাতন ধর্মাবলম্বীরা।
বরিশাল মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুরঞ্জিৎ দত্ত লিটু জানান, ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে এবারও মনসা দেবীর পূজা অনুষ্ঠিত হয়েছে। সোনা ঠাকুর প্রতিষ্ঠিত বড় কালীবাড়ি, পাষাণময়ী কালীমাতার মন্দির, শ্রীশ্রী শংকর মঠসহ বিভিন্ন মন্দিরে এ পূজার আয়োজন করা হয়। পাশাপাশি অনেকের বাড়িতেও এ পূজা অনুষ্ঠিত হয়েছে।