বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ২:২৪
শিরোনাম :
কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা

বর্ষার পানিতে তলিয়ে গেছে গৌরনদীর ডানডোবা গ্রামের রাস্তা,জনদূর্ভোগ চরমে

শামীম আহমেদ  দীর্ঘদিন ধরে সংস্কার না করার কারনে চলতি বর্ষা মৌসুমের পানিতে তলিয়ে গেছে বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের ডানডোবা গ্রামের মাটির রাস্তা। এতে ভোগান্তিতে পরেছে ওই গ্রামের শতাধিক পরিবার।

ওই গ্রামের বিপুল কুমার, রহিম হাওলাদার, আকফাত সরদার, পরিমল তালুকদারসহ একাধিক বাসিন্দারা জানান, উত্তর ধানডোবা ধীরেন ঘরামীর বাড়ী থেকে সাবেক ইউপি সদস্য শিমুল সরদারের বাড়ী পর্যন্ত দেড় কিলোমিটার মাটির রাস্তা দীর্ঘদিন যাবত সংস্কার করা হয়নি। ফলে প্রতিবছর বর্ষা আসলেই পানি তলিয়ে যায়।

এবছর বর্ষার শুরুতেই সড়কটি পানিতে তলিয়ে যাওয়ায় চরম ভোগান্তির সৃষ্টি হয়েছে স্থানীয় বাসিন্দাদের মাঝে। তারা ক্ষোভ প্রকাশ করে আরও জানান, প্রতি বছরই ইউপি চেয়ারম্যান ও সদস্যদের সড়কটি সংস্কারের জন্য একাধিক বার জানানো হলেও সড়কটি সংস্কারের জন্য কেউ এগিয়ে আসেনি।

এবিষয়ে বার্থী ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ড ধানডোবা গ্রামের ইউপি সদস্য শহিদুল ইসলাম জানান, মাটির রাস্তাটি সংস্কারের জন্য এবছর কর্মসংস্থান কর্মসূচীর আওতায় প্রকল্প গ্রহণ করা হয়েছিলো কিন্তু করোনা ভাইরাসের কারনে প্রকল্প বন্ধ থাকায় রাস্তাটির সংস্কার করা যায়নি।

এবিষয়ে ইউপি চেয়ারম্যান শাহজাহান প্যাদার ব্যবহৃত ০১৭১৬৭০৭০৮২ নম্বরে একাধিকবার ফোন করা হলেও তার নম্বরটি বন্ধ থাকায় বক্তব্য নেয়া যায়নি। অপরদিকে উপজেলার মাহিলাড়া, জয়শুরকাঠী ও হাপানিয়া এলাকার কয়েকটি সড়কে পানী ও কাঁদায় থাকায় চরম দূর্ভোগে পরেছে বাসিন্দারা। সড়কগুলো দ্রুত সংস্কার করে পাকাকরনের জন্য মন্ত্রী আবুল হাসানাত আবদুল্লাহর হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় বাসিন্দারা।