শাহসুমন,বানিয়াচং(হবিগঞ্জ)প্রতিনিধি হবিগঞ্জের বানিয়াচং উপজেলা পরিষদের উদ্যোগে এডিপি‘র অর্থায়নে ফার্নিচার ও ক্রীড়া সামগ্রী বিতরন করা হয়েছে।
সোমবার (১৭আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সব সামগ্রী বিতরন করা হয়।
উপজেলার ২৫টি মাধ্যমিক বিদ্যালয় ও ১৬৭টি প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়া সামগ্রী বিতরন করা হয়েছে। এসব ক্রীড়া সামগ্রী‘র মধ্যে রয়েছে ফুটবল ও ক্রিকেট সামগ্রী। এছাড়া ৭টি কমিউনিটি ক্লিনিকের জন্য চেয়ার-টেবিল বিতরন করা হয়েছে।
অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার(ভারপ্রাপ্ত) কাওসার শোকরানা,উপজেলা প্রকৌশলী আল নূর তারেক,ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা হাসিবুল হোসেন প্রমূখ।এছাড়াও বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষকগন এবং কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যকর্মীগন উপস্থিত ছিলেন।