বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ২:২৪
শিরোনাম :
কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা

আগৈলঝাড়ায় করোনা বিজয়ী এসআই তৈয়বুর রহমানের কর্মস্থলে যোগদান

শামীম আহমেদ  বরিশালের আগৈলঝাড়ায় এক স্বাস্থ্য কর্মী, ব্যবসায়ি দম্পত্তিসহ নতুন করে আরও চার জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। নতুন চার জন আক্রান্ত নিয়ে উপজেলায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৬৩জন, সুস্থ্য হয়েছেন ৫০জন, এর ভিতর মারা গেছেন ৪জন। করোনা বিজয়ী এসআই তৈয়বুর রহমানের কর্মস্থলে যোগদান।

আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুন জানান, ১৯জনের নমুনা বরিশাল শেবাচিম হাসপাতালে পরীক্ষার জন্য প্রেরণ করা হলে সোমবার রাতে ওই পরীক্ষার ফলাফলে গত ২৪ ঘন্টায় বড়মগড়া গ্রামের বাসিন্দা ও উপজেলা হাসপাতালের একজন স্বাস্থ্য কর্মী, নগড়বাড়ি গ্রামের ব্যবসায়ি দম্পত্তি ও উত্তর শিহিপাশা গ্রামের একজন বাসিন্দাসহ মোট চার জনের করোনা ভাইরাসে আক্রান্তর খবর পাওয়া গেছে। আক্রান্তরা সবাই নিজ বাড়িতে আইস্যুলেশনে রয়েছেন। এদিকে একই দিন সাত জনের শরীরে করোনা ভাইরাস নেগেটিভ ফলাফল এসেছে বলেও জানান তিনি।

আগৈলঝাড়া থানা অফিসার ইন চার্জ মো. আফজাল হোসেন জানান, গত ৭জুলাই এসআই তৈয়বুর রহমান করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বরিশাল জেলা পুলিশ হাসপাতালে চিকিৎসা গ্রহন করে সুস্থ হয়েছেন।

করোনা বিজয়ী এসআই তৈয়বুর রহমান মঙ্গলবার সকালে কর্মস্থলে যোগদান করেছেন। গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুর রব হাওলাদার এর উপস্থিতিতে করোনা জয়ী এআই তৈয়বুর রহমানকে পুলিশ সদস্যরা হাত তালি ও ফুল দিয়ে বরণ করে নিয়েছেন।