বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ২:২৪
শিরোনাম :
কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা

আগৈলঝাড়ায় বৃক্ষ রোপণ কর্মসূচীর উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক  বরিশালের আগৈলঝাড়ায় পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র বরিশাল জোন এর উদ্যোগে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষ রোপণ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।

আজ মঙ্গলবার সকালে আগৈলঝাড়া পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র অফিস হল রুমে বরিশাল অঞ্চলের জোনাল ম্যানেজার ফজলুল করিম তালুকদার এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত।

এসময় বক্তব্য রাখেন, পদক্ষেপ বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা আব্দুস সত্তার মোল্লা, গৈলা মডেল ইউপি চেয়ারম্যান মোঃ শফিকুল হোসেন টিটু তালুকদারসহ পদক্ষেপ গৌরনদী ও আগৈলঝাড়া শাখার সকল এরিয়া ম্যানেজার ও সদস্যরা।