সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, বিকাল ৪:৫৪
শিরোনাম :
কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী কেদারপুরের ইউপি চেয়ারম্যান ও ফ্যাসিস্ট আ’লীগ নেতা নুর আলম বেপারী গ্রেপ্তার দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা সোহাগ হাওলাদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি, কোটি কোটি টাকা লোপাট চুরির অভিযোগে খুঁটিতে বাঁধা বাবাকে রুটি-চা খাইয়ে দিল মেয়ে

শহীদ বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের মায়ের শয্যা পাশে ভোলার পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার

ডেক্সরিপোর্ট  মহান মুক্তিযদ্ধের শহীদ বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের রত্নগর্ভা অসুস্থ মায়ের শয্যাপাশে গিয়ে শারীরিক অবস্থার খোজ খবর নিয়েছেন ভোলা জেলার পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার।

জানাগেছে, বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের মাতা মোসাঃ মালেকা বেগম (৯৬) বার্ধক্যজনিত শারিরিক অসুস্থতার কারনে ভোলায় ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন থাকার খবর শুনে আজ বুধবার (১৯ আগস্ট) হাসপাতালে ছুটে যান পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার।

এসময় তিনি শহীদ বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের পরিবারের সদস্যদের সাথে কথা বলে তার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন ও সুচিকিৎসার জন্য হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলেন এবং উন্নত চিকিৎসার জন্য সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলবেন বলে আশ্বাস দেন। সরকার মোহাম্মদ কায়সার এসময় মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর শ্রেষ্ঠ মোস্তফা কামালের আত্মত্যাগ ও অবদানের কথা স্মরন করেন এবং তার রত্নগর্ভা মায়ের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও দ্রুত সুস্থতা কামনা করেন।

এসময় তার সাথে আরও উপস্থিত ছিলেন,ভোলা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ আবুল কালাম আজাদ,ভোলা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ মোঃ সিরাজউদ্দিন, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ তৈয়বুর রহমান, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, ভোলা মোঃ শহীদুল ইসলাম ও ডিআইও-১ জেলা বিশেষ শাখা, ভোলা মোঃ জাকির হোসেন প্রমুখ।