সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:৪০
শিরোনাম :
কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী কেদারপুরের ইউপি চেয়ারম্যান ও ফ্যাসিস্ট আ’লীগ নেতা নুর আলম বেপারী গ্রেপ্তার দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা সোহাগ হাওলাদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি, কোটি কোটি টাকা লোপাট চুরির অভিযোগে খুঁটিতে বাঁধা বাবাকে রুটি-চা খাইয়ে দিল মেয়ে

এবার করোনা টেস্ট বাড়বে: স্বাস্থ্যমন্ত্রী

ডেক্সরিপোর্ট  করোনা পরীক্ষার ফি ধরার কারণে টেস্ট কমে গিয়েছিল। তবে এবার ফি কমানোর কারণে টেস্টের সংখ্যা বাড়বে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, জনগণের দিকে তাকিয়ে কোভিড-১৯ পরীক্ষার ফি কমানো হলো।

বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ফি ধার‌্য করায় অনেক দরিদ্র মানুষ পরীক্ষা করতে কিছুটা আগ্রহ হারিয়ে ফেলেছিলেন। এ বিষয়ে পরে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছি। তার একটা নির্দেশনা নিয়েছি। তিনি নির্দেশনা দিয়েছেন, হাসপাতালে গিয়ে ২০০ টাকার যে ফি ধরা হয়েছিল সেটা যেন কমিয়ে ১০০ টাকা করা হয়। আর বাড়িতে পরীক্ষা করাতে ৫০০ টাকা ফি যেন ৩০০ টাকা করা হয়। জনগণের দিকে তাকিয়ে নতুন ফি ধরা হলো। আমরা আশা করি, ফি কমিয়ে দেয়ায় টেস্টের সংখ্যা বাড়বে।

করোনা পরিস্থিতি মোকাবেলায় টেস্ট বাড়বে এমন আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, আমাদের সবসময় ইচ্ছা, টেস্ট বাড়ুক। সংক্রমিত ব্যক্তি চিহ্নিত হোক, তাদের সেবার আওতায় আনা হোক। কিন্তু টেস্টের সংখ্যা সেভাবে বাড়ে নাই। আমাদের এখন যথেষ্ট ল্যাব রয়েছে, কিটসের কোনো অভাব নাই। আশা করি, ফি কমানোয় আগামীতে টেস্টের সংখ্যা বাড়বে।

কবে নাগাদ নতুন সিদ্ধান্ত কার্যকর হবে জানতে চাইলে তিনি বলেন, সব স্বাক্ষর করা হয়ে গেছে, সার্কুলার হতে যতটুকু সময় লাগে। শিগগিরই সিদ্ধান্ত কার্যকর হবে।পত্রিকায়ও দিয়ে দেব।