বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, সকাল ৬:০০
শিরোনাম :
বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী কেদারপুরের ইউপি চেয়ারম্যান ও ফ্যাসিস্ট আ’লীগ নেতা নুর আলম বেপারী গ্রেপ্তার দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা সোহাগ হাওলাদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল

গৌরনদীতে সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্পেইন

ডেক্সরিপোর্ট  মহামারী করোনা ভাইরাস সংক্রমণ রোধে অপারেশন কোভিড শিল্ডের আওতায়, বরিশালের গৌরনদী উপজেলায় সেনাবাহিনী চিকিৎসা ক্যাম্পেইনের মাধ্যমে অসহায় দুঃস্থ মানুষের মাঝে বিনামূল্যে ঔষধ ও স্বাস্থ্য সেবা প্রদান করা হয়।

বুধবার সকালে মাহিলাড়া এ.এন. মাধ্যমিক বিদ্যালয়, গৌরনদী মাঠ প্রাঙ্গনে শেখ হাসিনা সেনানিবাসের সৌজন্যে, ৬ পদাতিক ব্রিগেডের সার্বিক ব্যবস্থাপনায় এবং সি এম এইচ বরিশালের সহযোগিতায় ৬২ ই বেংগল রেজিমেন্ট এই স্বাস্থ্য ক্যাম্পেইনের আয়োজন করে।

এ সময় উপস্থিত ছিলেন ৬২ ই বেংগলের অধিনায়ক লেঃ কর্নেল ফয়সল আবেদী হাসান, পি এস সি, ক্যাপ্টেন ডাঃ মোঃ জায়েদুল আলম( সিএমএইচ, বরিশাল )সহ ৬২ ই বেংগলের অন্যান্য সদস্যবৃন্দ।

করোনা পরিস্থিতিতে সঠিক চিকিৎসা সেবা প্রদানের পাশাপাশি এসময় স্বল্প সংখ্যক ত্রাণসামগ্রীও বিতরন করা হয়।