বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ২:৩০
শিরোনাম :
কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা

ফুলবাড়ী সরকারী কলেজের জায়গা দখল মুক্ত করতে সংঘর্ষ, প্রভাষকসহ আহত ৪

আল মামুন ফুলবাড়ী, দিনাজপুর  দিনাজপুরের ফুলবাড়ীতে জায়াগার মালিকানা দাবিকে কেন্দ্র করে সরকারী কলেজ কর্তৃপক্ষের সাথে মহিলা কউন্সিলারের লোকজনের মধ্যে সংঘর্ষে প্রভাষকসহ আহত ৪ জন।

বুধবার দুপুরে বির্তকিত জায়গায় পৌরসভার মহিলা কাউন্সিলর রোকেয়া বেগম প্রাচীর নির্মান কাজ শুরু করলে কলেজের কয়েকজন শিক্ষক প্রাচীর নির্মানে বাঁধা দিলে মহিলা কাউন্সিলরের লোকজন প্রতিরোধে দর্শণের প্রভাষক মোঃ এরশাদ আলীসহ ৪ জন আহত হন।

এদিকে কলেজের জায়গায় অবৈধ্য স্থাপনা নির্মান বন্ধ ও প্রভাষকে পিটিয়ে আহত করার প্রতিবাদে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান ও কলেজ শাখার ছাত্রলীগের সভাপতি মোঃ রাসেলের নেতৃত্বে শিক্ষার্থীরা ঘন্টা ব্যাপী মহাসড়ক অবরোধ করলে দিনাজপুর-ঢাকা মহাসড়কের দুই পার্শে রাস্তায় অনেক গাড়ী আটকা পড়ে এত ব্যপক জনযটের সৃষ্টি হয়।

পরে ফুলবাড়ী প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে শিক্ষার্থীরা অবরোধ প্রত্যহার করে ।