শুক্রবার, ৮ই মে, ২০২৬ ইং, সকাল ৮:০৮
শিরোনাম :
ঈদুল আজহা উপলক্ষে শনিবারের ছুটি বাতিল সরকারি চাকরিজীবীদের জেলেদের আগের তালিকা পুনর্বিন্যাস করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নুর সময়ের আগেই ধান কাটতে বাধ্য হওয়ায় হাওড়ের কৃষকদের চোখে হতাশার ছাপ বরিশালে শিশু সন্তানসহ গৃহবধূ নিখোঁজ, সন্ধান চায় পরিবার প্রধান শিক্ষক এইচ এম জসীম উদ্দীনের দূরদর্শিতায় এগিয়ে যাচ্ছে এ.কে স্কুল ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর দেশের ২০ শতাংশ মানুষ ভুগছে থাইরয়েড রোগে ঈদুল আজহা সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জুলাই আন্দোলনের দুই বছর পরও গুলির আঘাতে ভুগছেন জিয়াউদ্দিন সিকদার, উন্নত চিকিৎসায় ঢাকায়! বরিশালে ফ্যাসিস্ট সিন্ডিকেটের হাতে জিম্মি সোনালী ব্যাংক

পবিত্র আশুরা ৩০ আগস্ট

ডেক্সরিপোর্ট  বৃহস্পতিবার বাংলাদেশের আকাশে মুহররম মাসের চাঁদ দেখা গেছে। সে হিসেবে ৩০ আগস্ট ১০ মুহররম সারাদেশে পবিত্র আশুরা পালিত হবে।

শুক্রবার থেকে ১৪৪২ হিজরি সনের প্রথম মাস মুহররমের তারিখ গণনা শুরু হবে।

রাতে বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির এক দীর্ঘ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আলতাফ হোসেন চৌধুরীর সভাপতিত্বে মাগরিবের পর চাঁদ দেখার সভা শুরু হয়। সভায় সারাদেশ থেকে প্রাপ্ত চাঁদ দেখার খবর পর্যালোচনা করা হয়।

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আনিস মাহমুদসহ চাঁদ দেখা কমিটির অন্যান্য সদস্যরা সভায় উপস্থিত ছিলেন।