রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৩:০১
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

সাংবাদিক ফরহাদ হোসেন সুমনের পিতার মৃত্যু: বিভিন্ন মহলের শোক

শাহ সুমন,বানিয়াচং(হবিগঞ্জ) প্রতিনিধি  “বানিয়াচং বার্তা” অনলাইন পোর্টালের সম্পাদক ও প্রকাশক এবং বানিয়াচং সাংবাদিক ফোরাম সভাপতি সাংবাদিক ফরহাদ হোসেন সুমনের পিতা বানিয়াচং বড়বাজারের বিশিষ্ট ব্যাবসায়ী সাউথ পাড়া(তাম্বুলীটুলা) নিবাসী হাজী নবী রহমান(৮০) মৃত্যুবরন করেছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, হাজী নবী রহমান দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত রোগে ভূগছিলেন। হাজী নবী রহমানের বড় ছেলে মো আংগুর মিয়া বড়বাজার ব্যাবসায়ী কল্যান সমিতির সাধারন সম্পাদক।মৃত্যুকালে তিনি ৪পুত্র,৪কন্যা, স্ত্রী, ভাই-বোন সহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুনগ্রাহী রেখে মারা গেছেন।

সাংবাদিক ফরহাদ হোসেন সুমনের পিতার মৃত্যুতে শোক জানিয়েছেন বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী, বানিয়াচং উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া,বানিয়াচং প্রেসক্লাব সভাপতি মোসাহেদ মিয়া,বড় বাজার ব্যাবসায়ী কল্যান সমিতির সভাপতি হাজী জয়নাল মিয়া,বানিয়াচং সাংবাদিক ফোরাম নেতৃবৃন্দ।