বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৩:১১
শিরোনাম :
কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা

বরিশালে সাইকেল লেন করা সহ খালগুলো দখল ও দূষণমুক্ত করার দাবীতে মানববন্ধন

শামীম আহমেদ  বরিশাল নগরীর অভ্যন্তরে বে-দখল হয়ে যাওয়া খালগুলো দখল ও দূষণমুক্ত করা সহ নগরীতে সাইকেল লেন করার দাবীতে মানববন্ধন ও সাইকেল র‌্যালি করেছে লাল সবুজ সোসাইটি সংগঠনের তরুর-তরুনী সদস্যরা।

আজ সোমবার (২৪ই) আগস্ট সকাল ১১টায় নগরীর প্রাণকেন্দ্র সদররোডে একর্মসূচি পালিত হয়।

লাল সবুজ সোসাইটি সংগঠনের সভাপতি অনিন্দ সুন্দর বসাকের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন মোঃ ইয়াসিন,সুমাইয়া ইসরাত, নিশিকা রিয়া, নাঈম হোসেন খান প্রমুখ।

এসময় তরুন সদস্যরা বলেন নগরীর উন্নয়ন বিষয়ক পরিকল্পনার কথা ও সিদ্ধান্তগুলো নগরবাসীকে পরিস্কারভাবে অবহিত করতে হবে।

এছাড়া সামান্য বৃষ্টি হলে নগরীর বিভিন্ন সড়ক পানির তলে নিমজ্জিত হয়ে এথেকে নগরবাসীকে মুক্ত করতে হবে। দীর্ঘদিন যাবত ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নের পাশাপাশি পানি নিস্কাষনের জন্য শহরের ভিতর থাকা খালগুলো দখলকারীদের কাছ থেকে উদ্ধার করা ও সংস্কারের দাবী তুলে ধরেন তারা।

একই সময় উক্ত মানববন্ধন থেকে নগরীতে একটি সাইকেল লেন করার দাবী জানান নগর কর্তৃপক্ষের নিকট। পরে নগরীর বিভিন্ন সড়কে সাইকেল র‌্যালি করেন লাল সবুজ সোসাইটির তরুন-তরুনী সদস্যরা।