রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১:২৩
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

ফুলবাড়ীতে প্রেমের ফাঁদে ফেলে কিশোরীকে ধর্ষণ

মোস্তাফিজার রহমান(জাহাঙ্গীর)ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি  কুড়িগ্রামের ফুলবাড়ীতে প্রেমের ফাঁদে ফেলে ১৪ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ধর্ষণের স্বীকার মেয়েটির বাবা রবিবার (২৩ আগস্ট) সন্ধ্যায় ফুলবাড়ী থানায় ধর্ষণ ও অপহরণের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। অভিযোগের প্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে ২ জনকে আটক করেছে।

অভিযুক্তরা হলেন- উপজেলার কাশিপুর ইউনিয়নের দক্ষিণ অনন্তপুর গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে হুমায়ুন কবীর (২৫) এবং একই ইউনিয়নের আজোয়াটারী ব্যাপারীটারী গ্রামের জয়নাল আবেদীনের ছেলে শামীম হোসেন সুজন (২৮)। বড়ভিটা ইউনিয়নের উত্তর বড়ভিটা গ্রামের আব্দুল মজিদের ছেলে আলামিন (২৪) একই গ্রামের মৃত মনছুর আলীর ছেলে একরামুল ওরফে ডাইল একরা (৩৬)।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার কাশিপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামের নবম শ্রেণীর ছাত্রী ওই কিশোরীর সাথে একই ইউনিয়নের দক্ষিণ অনন্তপুর গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলের হুমায়ুন কবিরের সঙ্গে প্রায় দুই মাস ধরে প্রেমের সম্পর্ক ছিল। হুমায়ুন কবির গত বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে ওই কিশোরীকে বিয়ের কথা বলে তাঁর সঙ্গী সুজনকে পাঠিয়ে তাকে উপজেলার উত্তর বড়ভিটা গ্রামের একরামুলের বাড়ীতে নিয়ে আসে। সেখানেই আলামিন ও শামিম হোসেন সুজনের সহযোগিতায় প্রেমিক হুমায়ুন কবির ও বাড়িওয়ালা একরামুল কিশোরীটিকে জোড়পূর্বক ধর্ষণ করে।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজীব কুমার রায় ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, নির্যাতনের স্বীকার মেয়ের বাবা বাদী হয়ে চারজনের বিরুদ্ধে ধর্ষণ ও অপহরণ মামলা দায়ের করেছেন।ফুলবাড়ী থানায় মামলা নং- ১৬। ইতিমধ্যেই দুই আসামীকে গ্রেফতার করা হয়েছে এবং বাকি দুই জন আসামীকেও গ্রেফতারের চেষ্টা চলছে।