শুক্রবার, ৯ই জুলাই, ২০২৬ ইং, ভোর ৫:৩৫
শিরোনাম :
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয়

সিনহা হত্যা: পুলিশের তিন সাক্ষীকে রিমান্ডে নিয়েছে র‌্যাব

ডেক্সরিপোর্ট  অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যার ঘটনায় পুলিশের দায়ের করা মামলার তিন সাক্ষীকে চার দিনের রিমান্ডে নিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শনিবার বেলা ১১টার দিকে কক্সবাজার কারাগার থেকে তাদের হাসপাতালে নেয়া হয়।

পরে তাদের শারীরিক পরীক্ষা শেষে র‌্যাব-১৫ কার্যালয়ে নিয়ে যায় মামলা তদন্ত কর্মকর্তা।

তারা হলেন- টেকনাফের মারিশবুনিয়া গ্রামের নুরুল আমিন, নিজাম উদ্দিন ও মোহাম্মদ আয়াছ।

এর আগে তাদের গত ২৫ আগস্ট দুপুর ১২টায় জ্যেষ্ঠ বিচারিক হাকিম (কক্সবাজার সদর-৪) তামান্না ফারাহের আদালতে দ্বিতীয় দফায় চার দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছিল।

পাঁচ দিন পর উক্ত আদালতের আদেশমতে রিমান্ডে নিয়ে যাওয়া হয়েছে বলে জানান মামলার তদন্ত কর্মকর্তা র‌্যাবের সিনিয়র এএসপি খাইরুল ইসলাম।

তিনি যুগান্তরকে বলেন, সিনহা হত্যা মামলার অধিকতর তদন্তের স্বার্থে আদালতের আদেশমতে তাদেরকে জ্ঞিাসাবাদের জন্য র্যাব হেফাজতে নেয়া হয়েছে।

এর আগে গত ২০ আগস্ট মামলার উল্লেখিত আসামিদের প্রথম দফায় ৭ দিনের রিমান্ড শেষ হয়েছিল বলেও জানান তিনি।