শুক্রবার, ৯ই জুলাই, ২০২৬ ইং, রাত ৪:৩৯
শিরোনাম :
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয়

সন্ধ্যার পর শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরি চলাচল বন্ধ

ডেক্সরিপোর্ট  দুর্ঘটনা এড়াতে শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে অনির্দিষ্টকালের জন্য সন্ধ্যা ৬টা থেকে ভোর ৬টা পর্যন্ত সব ধরনের ফেরি চলাচল বন্ধ থাকবে। পদ্মা নদীতে নাব্য সংকট, তীব্র স্রোত ও পদ্মা সেতুর নিরাপত্তাজনিত কারণে ফেরি চলাচল বন্ধের এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি শনিবার ঢাকা থেকে টুঙ্গিপাড়া যাওয়ার পথে এ নির্দেশনা দেন কর্মকর্তাদের।

এ তথ্য নিশ্চিত করেছেন শিমুলিয়া ঘাটের বিআইডব্লিউটিসির সহকারী ব্যবস্থাপক প্রফুল্ল চৌহান।

তিনি জানান, নৌপরিবহন প্রতিমন্ত্রী এই নৌরুটে সন্ধ্যার পর ফেরি চলাচল বন্ধ রাখার নির্দেশনা দিয়েছেন। এছাড়া মন্ত্রণালয় থেকেও বলা হয়েছে। মূলত নাব্য সংকটের কারণে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

সহকারী ব্যবস্থাপক প্রফুল্ল চৌহান জানান, নৌরুটে বর্তমানে ৮টি ফেরি চলাচল করছে। পারের অপেক্ষায় আছে ৫০টির মতো যাত্রীবাহী বাস।

ভোররাতে নাব্য সংকটের কবলে পড়ে লৌহজং চ্যানেলের মুখে কাঁঠালবাড়ী ঘাটগামী রো রো ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর যাত্রী ও যানবাহন নিয়ে আটকা পড়েছে। সেখানে উদ্ধার কাজ চলছে বলে জানান তিনি।