শুক্রবার, ৯ই জুলাই, ২০২৬ ইং, রাত ১২:২৬
শিরোনাম :
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয়

আমতলীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ১০

বরগুনা প্রতিনিধি  আমতলী-কলাপাড়া সড়কের ছুরিকাটা সৈকত ফিলিং ষ্টেশনের সামনে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক খলিলুর রহমান চৌকিদার নিহত ও ১০ জন বাস যাত্রী আহত হয়েছে। গুরুতর আহত তিনজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনা ঘটেছে শনিবার বেলা ১২টার দিকে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মোটরসাইকেল চালক খলিলুর রহমান সৈকত ফিলিং স্টেশন থেকে গাড়িতে পেট্রোল ভরে সড়কে উঠছিল। এ সময় কুয়াকাটা থেকে ছেড়ে আসা দ্রুত গতির ইউনা ক্লাসিক বাসের (ঢাকা মেট্রো-ব-১৫-০৩৫৯) সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। বাসের নিচে পড়ে মোটরসাইকেলটি দুমড়ে-মুড়চে যায় এবং বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি নারিকেল গাছের সাথে ধাক্কা লেগে এবং সামনের অংশ ভেঙ্গে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক খলিলুর রহমান চৌকিদার (৪০) নিহত এবং বাসে থাকা ১০ জন যাত্রী আহত হয়। গুরুতর আহত আমির হোসেন জোমাদ্দার, মিরাজ মুন্সি, জুয়েল মিয়া, আকলিমা বেগম,মাকসুদা আক্তার, শিশু নাকিব হোসেনকে স্থানীয়রা উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সুমন খন্দকার জানান, গুরুতর আহতদেরকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেছে। অপর আহতদের আমতলী হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।

খবর পেয়ে আমতলী থানা ওসি শাহ আলম হাওলাদারসহ পুলিশ ঘটনাস্থলে পৌছে। এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। ঘটনার পরপরই বাসের চালক, হেলপার ও সুপার ভাইজার পালিয়ে যায়। পুলিশ বাসটি জব্দ করেছে।

আমতলী থানার ওসি (তদন্ত) হেলাল উদ্দিন বলেন, মোটরসাইকেল চালক খলিলুর রহমানের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা মর্গে প্রেরণ করা হয়েছে।