বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং, দুপুর ২:২৩
শিরোনাম :
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয়

লালমোহনে ২৮৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কামরুজ্জামান শাহীন,ভোলা  ভোলার লালমোহন উপজেলায় ২৮৫ পিস ইয়াবাসহ মো. জুম্মান (২৪) ও মো. জসিম উদ্দিন(৪৮) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার(২৯আগস্ট) দুপুর সোয়া ২ টার দিকে লালমোহন পৌরসভা ৪নং ওয়ার্ডের হালিম হাওলাদার বাড়ীর সামনের পাকা সড়কের উপর থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মো. জুম্মান লালমোহন পৌরসভা ৪নং ওয়ার্ডের নয়ানীগ্রাম এলাকার মো.সেলিমের ছেলে ও মো. জসিম উদ্দিন লালমোহন পৌরসভা ৫নং ওয়ার্ডের মৃত ইউনুছ মিয়া ছেলে।

লালমোহন থানা সূত্রে জানা যায়,শনিবার দুপুর সোয়া ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে লালমোহন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. বশির আলম নেতৃত্বে উপ-পরিদর্শক(এস আই) (নিঃ) মো. মাহামুদুল হাসান ও সংঙ্গীয় অফিসার ফোর্স নিয়ে লালমোহন থানাধীন পৌরসভা ৪নং ওয়ার্ডের হালিম হাওলাদার বাড়ীর সামনে পাকা সড়কের উপর থেকে মো.মুম্মান ও জসিম উদ্দিন দুই ব্যাক্তিকে ২৮৫পিচ ইয়াবাসহ আটক করা হয়েছে।

লালমোহন থানার অফিসার ইন চার্জ(ওসি) মীর খায়রুল কবীর এই তথ্য নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে লালমোহন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।