বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং, দুপুর ১:২০
শিরোনাম :
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয়

ফুলবাড়ীতে সাংবাদিকদের সাথে কোভিড-১৯ সুরক্ষা বিষয়ক মতবিনিময় সভা

আল মামুন,ফুলবাড়ী(দিনাজপুর)প্রতিনিধি  দিনাজপুরের ফুলবাড়ীতে ফুলবাড়ী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে গতকাল শনিবার সকাল ১১ টায় কোভিড-১৯ থেকে সুরক্ষা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ফুলবাড়ী এপি’র উদ্যোগে এপি সভাকক্ষে আয়োজিত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি দৈনিক ইত্তেফাক সংবাদদাতা, দৈনিক দেশ মা সম্পাদক প্রভাষক অমর চাঁদ গুপ্ত অপু।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ফুলবাড়ী এপি’র প্রোগ্রাম অফিসার প্রদীপ কুমার রায়ের সঞ্চালনায় আয়োজিত কোভিড-১৯ বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ফুলবাড়ী এপি’র ম্যানেজার মি. স্বপন সিং।

এছাড়াও বক্তব্য রাখেন ফুলবাড়ী প্রেসক্লাবের জ্যেষ্ঠ সহ-সভাপতি দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি হারুন উর রশীদ, সহ-সভাপতি দৈনিক সমকাল সংবাদদাতা প্রভাষক আজিজুল হক সরকার, সাধারণ সম্পাদক আমাদের সময় প্রতিনিধি ওয়াহিদুল ইসলাম ডিফেন্স, সাংগঠনিক সম্পাদক মাইটিভি প্রতিনিধি ফিজারুল ইসলাম ভুট্টু, প্রচার সম্পাদক আমাদের কন্ঠ প্রতিনিধি আল হেলাল চৌধুরী, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আজকালের খবর প্রতিনিধি প্লাবন শুভ, দপ্তর সম্পাদক নবরাজ প্রতিনিধি আল আমিন, কার্যকরী সদস্য দৈনিক বিশ্¦ মানচিত্র প্রতিনিধি আল মামুন, সদস্য জাহাঙ্গীর আলম প্রমুখ।

সভায় কোভিড-১৯ এর প্রভাবে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শিশুরা বাসাবাড়ীতে বন্দী জীবন কাটাতে বাধ্য হচ্ছে। এতে শিশুদের মানসিকতার ওপর বিরূপ প্রভাব পড়ছে। এ সময়ে শিশুদের মানসিক চাপ কমাতে এবং তাদেরকে স্বাভাবিক রাখতে সকলকে শিশুদের সাথে বন্ধুসুলভ আচরণের মাধ্যমে তাদের মানসিক অবস্থার খোঁজখবর নিতে হবে। তাদেরকে স্বাভাবিক রাখতে কাজ করতে হবে। একই সাথে অভিভাবকদের সাথে যেসব শিশু হাটবাজারে আসা যাওয়া করছে, তাদের অধিকাংশেরই মুখে মাস্ক থাকছে না। এতে শিশুরা চরম ঝুঁকিতে পড়ছে এমন বিষয়গুলো আলোচনায় স্থান পায়। শিশুদের এই ঝুঁকি কমাতে অভিভাবকদের সচেতনতা সৃষ্টিতে গণমাধ্যমকর্মীদের অগ্রণী ভূমিকা পালন করার জন্য আহবান জানানো হয়।