বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং, দুপুর ১২:১৭
শিরোনাম :
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয়

পটুয়াখালীতে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পটুয়াখালী প্রতিনিধি  পটুয়াখালীতে পূর্বা দত্ত (১৬) নামে এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (২৯ আগস্ট) রাতে জেলা শহরের নতুন বাজার এলাকায় ওই কিশোরীর বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। পূর্বা স্থানীয় বাসিন্দা মান্না দত্তের মেয়ে। সে শহরের শেরে বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্বার বাবা-মা স্থানীয় ক্লিনিকে চাকরি করেন। প্রতিদিনের মতো শনিবার ক্লিনিকে চলে যায় তারা। বাসায় তখন পূর্বা ও তার চারি ছিলেন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হঠাৎ পূর্বাদের ঘর থেকে কান্নাকাটি ও চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসে। পরে পূর্বাকে ফ্যানের সাথে ওড়নায় ফাঁস দেয়া দেখতে পান তারা। পরিবারের সদস্যরা এসে উদ্ধার করে পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কত্যর্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় বাসিন্দা শ্রী মোহন্ত জানান, পাঁচ দিন আগে পূর্বার জন্মদিন গেল। কত আনন্দে ছিল মেয়েটি। কীভাবে কী হলো!

সমির নামের আরেক বাসিন্দা বলেন, বাচ্চা একটি মেয়ে। এ সময় কী এমন হলো যে তার আত্মহত্যা করা লাগলো। এ রকম মৃত্যু মেনে নেয়া যায় না।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার মোরশেদ জানান, মরদেহ উদ্ধার করে পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।