বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং, দুপুর ১:১৮
শিরোনাম :
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয়

ফুলবাড়ীতে দুস্থদের মাঝে সোলার বিতরণ

মোস্তাফিজার রহমান(জাহাঙ্গীর)ফুলবাড়ী(কুড়িগ্রাম) প্রতিনিধি ”মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ” বাস্তবায়নের লক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এর সহায়তায় ২০১৯-২০২০ অর্থ বছরে টিআর/কাবিটা প্রকল্পের আওতায় কুড়িগ্রামের ফুলবাড়ীতে দুস্থদের মাঝে সোলার বিতরণ করা হয়েছে।

রবিবার (৩০ আগস্ট) সকাল ১১ টা হতে ফুলবাড়ী সদর ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিয়নটির ৪ টি মসজিদ ও ১৬ টি দুস্থ পরিবারের মাঝে সোলার বিতরণ করেন ফুলবাড়ী সদর ইউনিয়ন চেয়ারম্যান হারুন অর রশিদ হারুন।

সোলার বিতরণের বিষয়ে সদর ইউনিয়ন চেয়ারম্যান হারুন অর রশিদ হারুন জানান,মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়ার লক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহায়তায় টিআর/কাবিটা প্রকল্পের আওতায় অত্র ইউনিয়নে ধর্মীয় প্রতিষ্ঠান ও দুস্থ পরিবারের মাঝে ১১২ টি সোলার বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।