বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ ইং, সকাল ৯:০৯
শিরোনাম :
চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের পক্ষ থেকে বরিশালের নবাগত জেলা রেজিস্ট্রারকে কে ফুলেল শুভেচ্ছা বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ যুবলীগ নেতা,নতুন পরিচয়ে ভিন্ন কায়দায় চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: তথ্যমন্ত্রী আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল হুথিরা কোথা থেকে হামলা চালাচ্ছে খুঁজে পাচ্ছে না সৌদি আরব আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী

মন্ত্রিসভায় রদবদল ইমরান আহমদ পূর্ণমন্ত্রী ,ফজিলাতুন নেসা ইন্দিরা প্রতিমন্ত্রী

ডেক্সরিপোর্ট:প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলতি মেয়াদে তার মন্ত্রিসভা দ্বিতীয়বারের জন্য আকার বাড়াসহ রদবদল করতে যাচ্ছেন। মন্ত্রিসভায় ইমরান আহমদকে পূর্ণমন্ত্রী এবং ফজিলাতুন নেসা ইন্দিরাকে প্রতিমন্ত্রী করা হয়েছে।

শনিবার সন্ধ্যায় বঙ্গভবনে তাদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। খবর বাসসের।

রাষ্ট্রপতির প্রেসসচিব জয়নাল আবেদিন শুক্রবার বিকালে জানান, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগ জানায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বাংলাদেশের সংবিধানের ৫৬ অনুচ্ছেদের ধারা- ২ অনুযায়ী ইমরান আহমদকে পূর্ণমন্ত্রী এবং ফজিলাতুন নেসা ইন্দিরাকে প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন।

সিলেট থেকে ষষ্ঠবার নির্বাচিত সংসদ সদস্য ইমরান আহমদকে গত ৭ জানুয়ারি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক প্রতিমন্ত্রী করা হয়।

ফজিলাতুন নেসা ইন্দিরা মহিলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। তিনি একটি সংরক্ষিত আসন থেকে দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য মনোনীত হন।