বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৪:০৩
শিরোনাম :
কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা

বরিশালে অনুমোদন ছাড়াই ভ্যাকসিন প্রদান করে ৫ প্রতারক আটক

ডেক্সরিপোর্ট  বরিশালে প্রশিক্ষণ ও অনুমোদন ছাড়াই ভুয়া ডাক্তার পরিচয়ে সাধারণ মানুষের শরীরে হেপাটাইটিস বি ভ্যাকসিন প্রদান করায় ৫ প্রতারককে আটক করেছে বরিশাল মেট্রোপলিটন গোয়েন্দা (ডিবি) পুলিশ। পাশাপাশি প্রতারকদের অফিস থেকে কিছু ভ্যাকসিনও উদ্ধার করা হয়েছে।

সোমবার (৩১ আগষ্ট) দুপুরে নগরীর শের-ই বাংলা সড়ক থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- মূলহোতা আল-আমিন বাপ্পি, তার সহযোগী ইমতিয়াজ, সাব্বির, সম্পা ও রিম্পা।

ডিবি পুলিশ জানায়, প্রতিষ্ঠান প্রধান মো. আল আমিন বাপ্পি নিজেকে এমবিবিএস এবং বাকিরা ইন্টার্ন ডাক্তার পরিচয় দিয়ে মানবদেহে হেপাটাইটিস-বি ভ্যাকসিন প্রয়োগের মাধ্যমে অর্থ হাতিয়ে নেয়। চিকিৎসাশাস্ত্র না জেনে অতিরিক্ত ভ্যাকসিন ইতিমধ্যে ৬ শতাধিক মানুষের শরীরে প্রয়োগ করায় তাদের অনেকে এখন স্বাস্থ্যঝুঁকিতে আছেন। গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক (এসআই) মহিউদ্দিন মাহির নেতৃত্বে প্রতিষ্ঠানটিতে ডিবি পুলিশ।

এসআই মহিউদ্দিন জানান, প্রতিটি ভ্যাকসিন বাবদ বিপুল অর্থ নিয়ে এক একজনের শরীরে পুশ করে আসছিলে ৫ প্রতারক। রোববার বিকেলে সেখানে হানা দিয়ে প্রতিষ্ঠান প্রধান আল আমিন বাপ্পিসহ ইন্টার্ন চিকিৎসক পরিচয়দানকারী ঝালকাঠি সাব্বির, একই জেলার রাজাপুরের ইমতিয়াজ, বরিশাল নবগ্রাম রোডের রিম্পা আক্তার, এবং পিরোজপুরের স্বরুপকাঠির সম্পা আক্তারকে আটক করেন। পরে তারা জিজ্ঞাসাবাদে স্বীকার করে তাদের কেউ চিকিৎসক নয়, ভুয়া পরিচয় দিয়ে অর্থ হাতিয়ে নিতে ছদ্মবেশ ধারণ করে। তদের মধ্যকার প্রতিষ্ঠান প্রধান নিজেকে আল আমিন এমবিবিএস চিকিৎসক পরিচয় দিলেও তিনি ঝালকাঠির একটি কলেজ থেকে মাত্র এইচএসসি পাশ করেন।

ডিবি পুলিশ জানায়, রাতভর জিজ্ঞাসাবাদ শেষে তাদের সাথে নিয়ে সোমবার সকালে প্রতিষ্ঠানটিতে সিভিল সার্জনের প্রতিনিধি একজন চিকিৎসকসহ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান সিঅ্যান্ডবি রোডের আলনূর নামের ওই প্রতিষ্ঠানটি তল্লাশি অভিযান করেন। এসময় হেপাটাইটিস-বি ভ্যাকসিনসহ বিভিন্ন বৈধ-অবৈধ ওষুধ উদ্ধার করাসহ প্রতিষ্ঠানটি সীলগালা করে দেন। পরে ভ্রাম্যমাণ আদালতে তুলে ভুয়া এমবিবিএস চিকিৎসক আল আমিনকে ৬ মাস এবং বাকি চারজনকে ১ মাস করে কারাদণ্ড দেন।

বরিশাল মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি/ডিবি) মনজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, দন্ডপ্রাপ্তদের কারাগারে প্রেরণ করা হয়েছে।’