বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৪:০৩
শিরোনাম :
কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা

ফুলবাড়ীতে অগ্নিকান্ডে ৮ টি বসতঘর পুড়ে ছাই

মোস্তাফিজার রহমান(জাহাঙ্গীর)ফুলবাড়ী,কুড়িগ্রাম প্রতিনিধি  কুড়িগ্রামের ফুলবাড়ীতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় ৩ পরিবারের ৮ টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।

রবিবার (৩০ আগস্ট) সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের ছিট রাবাইতারী গ্রামে অগ্নিকান্ডের এ ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানিয়েছেন,ওই গ্রামের আলতাফ হোসেনের বসতঘরে বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তেই তা আশপাশের বাড়ীঘরে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা দেখে এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টা করার পাশাপাশি নাগেশ্বরী ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে আসে। এলাকাবাসী ও ফায়ার সার্ভিস কর্মীদের দেড় ঘন্টার যৌথ প্রচেষ্টায় আগুন নেভানো সম্ভব হয়।কিন্তু ততক্ষণে আলতাফ হোসেনের ৫ টি, জমেলা বেওয়ার ২টি, রাশেদা বেওয়ার ১টি বসতঘর ও ঘরের আসবাব পত্র পুড়ে ছাই হয়ে যায়।

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইমন জানান, সন্ধ্যা সাতটার দিকে আমরা মোবাইল কলের মাধ্যমে অগ্নিকান্ডের খবর পেয়ে দ্রুত এখানে চলে আসি। কিন্তু গাড়ি যাতায়তের উপযুক্ত রাস্তা না থাকায় ঠেলাগাড়ীতে করে আমাদের যন্ত্রাদি ঘটনা স্থলে নিতে হয়েছে। এতে আগুন নেভানোর কাজ আরম্ভ করতে দেরি হয়েছে। অগ্নিকান্ডের ঘটনায় ৩ টি পরিবারের ৮ টি বসত ঘর ও আসবাব পত্র পুড়ে প্রায় পাঁচ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয় বলে জানান তিনি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুর রহমান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।