বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৪:১৩
শিরোনাম :
কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা

ফুলবাড়ীতে বজ্রপাতে যুবকের মৃত্যু

মোস্তাফিজার রহমান(জাহাঙ্গীর)ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি  কুড়িগ্রামের ফুলবাড়ীতে বজ্রপাতে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। নিহত ওই যুবকের নাম আরিফুল ইসলাম(১৭)। সে নাগেশ্বরীর কদমতলা গ্রামের বাসিন্দা শহিদুল ইসলামের ছেলে এবং ফুলবাড়ী ডিগ্রী কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র। নিহত ওই যুবক ছোটবেলা থেকেই উপজেলার বড়ভিটা ইউনিয়নের ঘোগারকুটি গ্রামে তার নানা আজগর আলীর বাড়ীতে থেকে লেখা পড়া করত।

পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮ টার দিকে আরিফুল বাড়ীর পাশের জমিতে থাকা শ্যালো মেশিন ঢাকতে গিয়ে বজ্রপাতে গুরুতর আহত হয়। সেখান থেকে অচেতন অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজীব কুমার রায় ও বড়ভিটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খয়বর আলী মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।