রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১০:৩৭
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

হিজলায় ২ স্পিড বোট সংঘর্ষে শিশুর মৃত্যু

শামীম আহমেদ  বরিশালের হিজলায় উপজেলায় সোমবার (৩১ই) আগস্ট রাত আনুমানিক সোয়া ৮টার দিকে মেঘনা নদীতে দুই স্পিডবোটের সংঘর্ষে ১১ বছর বয়সী এক মেয়ে শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার মেমানীয় সংলগ্ন মেঘনা নদীতে এই দুর্ঘটনা ঘটে। এতে দুই স্পিডবোটের চালকসহ আরো তিনজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হিজলা স্থনীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে স্থানীয়রা।

মেমানীয় ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিন হাওলাদার জানান, নিহতের নাম রাজিয়া। সে ওই ইউপির ভারৈয়া গ্রামের বেল্লাল রাঢ়ির মেয়ে। কিন্তু সে গত কয়েকদিন ধরে একই ইউপির চরকুশুরিয়া গ্রামে তার মামা আব্দুল্লাহর সঙ্গে থাকত।

হিজলা গৌরবদী ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম মিলন জানান, শনিবার আব্দুল্লাহ চিকিৎসার জন্য বরিশাল যান। এ সময় তার সঙ্গে রাজিয়াও গিয়েছিল। সোমবার চরকুশুরিয়া ফেরার জন্য মামা ভাগ্নি হিজলা উপজেলার পুরান লঞ্চঘাট থেকে রাত ৮টার দিকে হিজলা গৌরবধী রুটের স্পিডবোটে ওঠেন। এ সময় বোটে চালকসহ তারা তিনজন ছিলেন। সোয়া ৮টার দিকে মেমানীয়া মেঘনা মোহনায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি স্পিডবোটের সঙ্গে সংঘর্ষ হয়। ওই স্পিডবোটে চালকসহ ছয়জন ছিল।

হিজলা থানার ওসি অসীম কুমার সিকদার জানান, স্পিডবোটের বডি ভেঙে রাজিয়ার পেটে ঢুকে ক্ষতবিক্ষত হয়ে ঘটনাস্থলেই মারা যায় সে। তবে শিশুর মামা আব্দুল্লাহ অক্ষত আছেন। দুই স্পিডবোটের চালকসহ আহত তিনজনকে হিজলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।