বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৪:১৩
শিরোনাম :
কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা

নবীগঞ্জে মাদক ব্যবসায়ী গ্রেফতার

নাজমুল ইসলাম,নবীগঞ্জ প্রতিনিধি  উপজেলার পানিউমদা ইউনিয়নের বড়কান্দি থেকে জনতার হাতে ৩১ আগস্ট রাত ৯ টার দিকে খুব খা নামক এক ইয়াবা (এমফিটামিন) ব্যবসায়ীকে ইয়াবা বিক্রির সময় ধৃত করে। তাৎক্ষণিক সংবাদের ভিত্তিতে সংশ্লিষ্ট পুলিশ সদস্য সহ উপজেলা প্রশাসন কর্তৃক মোবাইল কোর্ট এ আটক করা হয়। খুব খা কে ৯ পিস ইয়াবা, সেবনের সামগ্রী ও বেশ কিছু পুরিয়া গাঁজা সহ পাওয়া যায়।

ঘটনার চাক্ষুস সত্যতা এবং সন্দেহাতীত ভাবে প্রমাণিত হওয়ার আসামির স্বেচ্ছায় দোষ স্বীকারোক্তির ভিত্তিতে শেখ মহি উদ্দিন, ইউ এন ও ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কর্তৃক পরিচালিত মোবাইল কোর্ট এর মাধ্যমে ১ বছর ৬ মাস বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়। প্রসিকিউশন ও আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তা করেন নবীগঞ্জ থানা পুলিশ এর চৌকস সদস্যবৃন্দ।

ইউ এন ও শেখ মহিউদ্দিন উপস্থিত থেকে বলেন, সরকারের সাথে জনগণ তথা তরুণ যদি মাদকের বিরুদ্ধে এমন সাহসী হতে পারে তাহলে সমাজ থেকে অচিরেই মাদকের কড়াল আগ্রাসন বন্ধ করা যাবে। উপস্থিত জনতাসহ এই সকল তরুণকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সাধুবাদ জানানো হয় । মাদকের বিরুদ্ধে সম্মিলিত প্রচেষ্টায় মাদকমুক্ত নবীগঞ্জ গড়ে তোলা সম্ভব।