বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৪:২৩
শিরোনাম :
কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা

বরিশালে গণপরিবহনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ জনকে জরিমানা

ডেক্সরিপোর্ট  বরিশালে গণপরিবহনে স্বাভাবিক সময়ের ভাড়া ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন।

বুধবার (২ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে নগরের নথুল্লাবাদস্থ কেন্দ্রীয় বাস টার্মিনালে এ অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান। তিনি জানান, ভাড়া নিয়ে কো্নো অভিযোগ না পেলেও স্বাস্থ্যবিধি মানা নিয়ে বেশ অনিয়ম রয়েছে। বিশেষ করে মুখে মাস্ক পরার ক্ষেত্রে অসচেতনতা বেশি। বিষয়টি নিশ্চিত করার দায়িত্ব বাসচালক, হেলপার ও কন্ডাক্টরের। এ বিষয়ে তাদের ও যাত্রীদের সচেতন হওয়ার পরামর্শ দেওয়া হয়।

পাশাপাশি র‌্যাব-৮ এর সদস্যদের সহযোগিতায় স্বাস্থ্যবিধি না মানায় অভিযানে আটজনকে ১৪শ’ টাকা জরিমানা করা হয়েছে। পরেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।