বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৪:২৩
শিরোনাম :
কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা

বরিশালে হাতুরে ডাক্তারের অপারেশন ও টেষ্ট বানিজ্যে

শামীম আহমেদ  বরিশালের উজিরপুর উপজেলার শিকারপুর বন্দরে সঞ্জয় কুমার রায় নামের এক গ্রাম্য চিকিৎসক অপারেশন ও টেষ্ট বানিজ্যে প্রতারণার স্বীকার হচ্ছে চিকিৎসা সেবা নিতে আসা গ্রামের সহজ সরল বাসিন্দারা।

সরেজমিন দেখা গেছে, উজিরপুর উপজেলার শিকারপুর বন্দরে গ্রাম্য চিকিৎসক সঞ্জয় কুমার রায় নিজের নামের পাশে স্পর্শকাতর বিভিন্ন রোগের অভিজ্ঞতার সাইনবোর্ড লাগিয়ে গ্রামের সাধারণ মানুষকে চিকিৎসা দেয়ার নামে প্রতারণার মাধ্যমে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে। আজ বুধবার দুপুরে গ্রাম্য চিকিৎসক সঞ্জয়ের কাছে চিকিৎসা নিতে আসা তানজিলা বেগম (৩০) জানান, গত এক মাস পূর্বে সঞ্জয় তার কন্যার নাকে পলিপাস অপারেশন করেছে সঞ্জয় রায়। তাতে প্রায় তিন হাজার টাকা খরচ হয়েছে।

এখন তিনি নিজেই ঘার ব্যাথা নিয়ে এসেছেন। তাকে ইসিজি ও রক্ত পরিক্ষা দেয়া হয়েছে। এ টেষ্ট দুটি সঞ্জয়ের ডায়াগনেষ্টিক সেন্টারে করানো হয়েছে এবং তিনিই রিপোর্ট দেখেছেন। এ জন্য তাকে ৯৫০ টাকা দিতে হয়েছে।

শিকারপুর বন্দরের একাধিক ব্যবসায়ীরা জানান, সঞ্জয় রায় একজন গ্রাম্য চিকিৎসক হয়ে স্পর্শকাতর রোগের চিকিৎসা দিচ্ছে। পূর্বে উপজেলা প্রশাসনকে জানানো হলেও রহস্যজনক কারনে কেউ ব্যবস্থা নিচ্ছে না।
উজিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ শওকত আলী জানান, গ্রাম্য চিকিৎসকের অপারেশন কিংবা টেষ্ট দেওয়ার সুযোগ নেই। এবিষয়ে যদি কেউ লিখিত অভিযোগ করেন তাহলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।